রবিবার, ৩১ মে ২০২৬, ১২:০২ অপরাহ্ন

শিরোনামঃ
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা: একই পরিবারের ৪ বাংলাদেশি সহ বহু হতাহত জামালপুরে কোরবানী মাংস খাওয়ার সময় গলায় আটকে কিশোরের মৃত্যু মারা গেলেন সাতবারের এমপি দবিরুল ইসলাম সততা ও সচেতনতায় দেশ এগিয়ে যাবে: কুমিল্লায় ঈদের জামাত শেষে কৃষিমন্ত্রী গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা: ঈদেই ঝরল ৫ প্রাণ, আহত ২৫ ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান

নওগাঁর পত্নীতলায় পুকুর থেকে ২১০ কেজি ওজনের পাথরের মূর্তি উদ্ধার

নওগাঁর পত্নীতলায় পুকুর থেকে ২১০ কেজি ওজনের পাথরের মূর্তি উদ্ধার

মোঃ সাইদুল ইসলাম হেলাল, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় একটি পুকুর থেকে ২১০ কেজি ওজনের একটি পাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)।

বিজিবি জানায়, মঙ্গলবার (১ এপ্রিল) বিকেল পাঁচটার দিকে উপজেলার উত্তর কাশিপুর দ্বিগুণ গ্রামে নলাদিঘী পুকুরে মাছ ধরছিল স্থানীয় কয়েকজন শিশু। এ সময় তারা পানির নিচে একটি মূর্তি দেখতে পায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা বিজিবিকে খবর দেন।

সংবাদ পেয়ে বিজিবির আগ্রাদ্বিগুন বিওপির সুবেদার মো. জিহাদ আলীর নেতৃত্বে আট সদস্যের একটি বিশেষ টহল দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় মূর্তিটি উদ্ধার করে।

বিজিবি জানায়, উদ্ধার হওয়া মূর্তিটি পাথরের তৈরি হলেও এটি কষ্টি পাথরের নয় বলে নিশ্চিত করেছেন নজিপুর জুয়েলারি সমিতির সদস্যরা। মূর্তিটির ওজন ২১০ কেজি এবং আনুমানিক মূল্য এক কোটি পাঁচ লাখ টাকা। মূর্তির নিচের অংশ ভাঙা রয়েছে।

উদ্ধারকৃত মূর্তিটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর করা হবে  বলে বিজিবি জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com