শনিবার, ০৬ Jun ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

শিরোনামঃ
আ.লীগের চুরি ও পাচারের কারণেই বিদ্যুৎ-জ্বালানি খাতে চাপ : তথ্যমন্ত্রী নেতৃত্বহীন তিন মাস: ফাইল জটে স্থবির দুদক, নিয়োগের খোঁজে সার্চ কমিটি যুদ্ধ ক্ষমতা হ্রাসের বিল পাসে ক্ষুব্ধ ট্রাম্প, মধ্যপ্রাচ্যের ১৪ দেশে মার্কিন ভ্রমণ সতর্কতা শাহজালালের কার্গো ভিলেজে আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় রক্ষা ৬০০ বছরের ঐতিহ্যে ছেদ: কুমিরশূন্য খানজাহান আলীর দিঘি, ক্ষুব্ধ ভক্ত ও এলাকাবাসী এনসিপির ছায়া বাজেট: আকার সাড়ে ৮ লাখ কোটি টাকা, ১২ খাতে ৭১ প্রস্তাব জামালপুরে সপ্তম শ্রেনীর শিক্ষার্থী ধর্ষন ঘটনায় থানায় মামলা ‎অপরাধমুক্ত সমাজ গঠনে লালমনিরহাটে সামাজিক অপরাধ পর্যবেক্ষণ কমিটির অবহিতকরণ সভা

দোহারে সেলিম হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:: ঢাকার দোহারের নারিশার ঝনকি গ্রামে প্রতিপক্ষের হামলায় নিহত সেলিম হত্যার বিচার দাবি করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এলাকাবাসী।

রোববার (৫ অক্টোবর) বিকেল ৫টায় জয়পাড়া কালেমা চত্বরে তারা এ মানববন্ধন করে।

এ ঘটনায়র সাথে জড়িতদের গ্রেপ্তার দাবি ও হত্যাকারীদের শাস্তি নিশ্চিত করতে মানববন্ধনে স্বজনরা বলেন, মোকছেদ মাঝি, আতিয়ার মাঝি, মামুন মাঝি ও ফারুকসহ ২০/৩০ জন ধারালো অস্ত্র দিয়ে সেলিম ও তার মামা ইস্রাফিল ও বোন সুমা আক্তারকে কুপিয়ে গুরুতর জখম করে। সংঘবদ্ধ এ খুনিরা এখনো এলাকায় ঘুরে বেড়াচ্ছে।

মানববন্ধনে নিহত সেলিমের মা কমলা বেগম (৫৫) বুক চাপড়ে ছেলের হত্যাকারীদের বিচার চান। তিনি বলেন, যারা আমার সেলিমকে কুপিয়ে মেরেছে আল্লাহ যেন তাদেরকে সেই ভাবেই শাস্তি দেয়।

এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আলী বলেন, হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। খুব দ্রুতই তাঁরা গ্রেপ্তার হবে।

উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর (শনিবার) রাতে ঢাকার দোহার উপজেলার নারিশা ইউনিয়নের ঝনকি গ্রামে মাদক সংক্রান্ত ঘটনার প্রতিবাদ করায় প্রতিপক্ষের উপর হামলা হয়। এ ঘটনায় নারীসহ তিনজনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আহত মো. সেলিম (৩৫) গতকাল শনিবার সকাল ৮টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com