বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

ডি সিলভার সেঞ্চুরিতে শক্ত অবস্থানে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক:: চট্টগ্রাম টেস্টে ক্যাচ ড্রপ আর ফিল্ডিং মিসের মাশুলটা কড়ায় গন্ডায় দিতে হচ্ছে বাংলাদেশকে। প্রাপ্ত সুযোগকে কাজে লাগিয়ে দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নিয়েছেন শ্রীলঙ্কার ধনঞ্জয়া ডি সিলভা। ধীরে ধীরে কুশল মেন্ডিসও এগিয়ে যাচ্ছেন সেঞ্চুরির দিকে। দ্বিতীয় দিন শেষে লঙ্কানরা তুলেছে ১ উইকেটে ১৮৭ রান।

ক্যারিয়ারের চতুর্থ টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন ধনঞ্জয়া। ১২২ বল মোকাবেলায় সেঞ্চুরি পূরণ করেন তিনি। ১২৭ বলে ১৫ বাউন্ডারিতে ১০৪ রানে অপরাজিত আছেন ডানহাতি এই ব্যাটসম্যান। সঙ্গে ৮৩ রান নিয়ে ব্যাট করছেন কুশল মেন্ডিস।

বাংলাদেশি বোলারদের হতাশার দিনে একটি মাত্র উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। শ্রীলঙ্কার বোর্ডে কোনো রান না উঠতেই দিমুথ করুণারত্নে ফেরার পর মেন্ডিস-ধনঞ্জয়া জুটি অবিচ্ছন্ন ১৮৭ রানে।

এর আগে, মুমিনুল হকের ১৭৬ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে ৫১৩ রানে অলআউট হয় বাংলাদেশ। মুশফিকুর রহীম ৯২ আর তামিম ইকবাল করেন ৫২ রান। পরে লেজের ব্যাটসম্যানদের নিয়ে দলকে পাঁচশ পার করে দেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। সঙ্গীর অভাবে তিনি অপরাজিত ছিলেন ৮৩ রানে।

শ্রীলঙ্কার পক্ষে ৩টি করে উইকেট নিয়েছেন সুরাঙ্গা লাকমল আর রঙ্গনা হেরাথ। ২টি উইকেট লাকসান সান্দিকানের।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com