শনিবার, ০৬ Jun ২০২৬, ০১:৩১ অপরাহ্ন

শিরোনামঃ
আ.লীগের চুরি ও পাচারের কারণেই বিদ্যুৎ-জ্বালানি খাতে চাপ : তথ্যমন্ত্রী নেতৃত্বহীন তিন মাস: ফাইল জটে স্থবির দুদক, নিয়োগের খোঁজে সার্চ কমিটি যুদ্ধ ক্ষমতা হ্রাসের বিল পাসে ক্ষুব্ধ ট্রাম্প, মধ্যপ্রাচ্যের ১৪ দেশে মার্কিন ভ্রমণ সতর্কতা শাহজালালের কার্গো ভিলেজে আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় রক্ষা ৬০০ বছরের ঐতিহ্যে ছেদ: কুমিরশূন্য খানজাহান আলীর দিঘি, ক্ষুব্ধ ভক্ত ও এলাকাবাসী এনসিপির ছায়া বাজেট: আকার সাড়ে ৮ লাখ কোটি টাকা, ১২ খাতে ৭১ প্রস্তাব জামালপুরে সপ্তম শ্রেনীর শিক্ষার্থী ধর্ষন ঘটনায় থানায় মামলা ‎অপরাধমুক্ত সমাজ গঠনে লালমনিরহাটে সামাজিক অপরাধ পর্যবেক্ষণ কমিটির অবহিতকরণ সভা

ডিএনসিসি নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: ডিএনসিসি মেয়র পদে উপনির্বাচন ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। মঙ্গলবার রাতে স্থগিতাদেশের কপি হাতে পেয়ে এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এদিকে চার মাসের জন্য স্থগিত করা হয়েছে ঢাকা দক্ষিণ সিটির ১৮ ওয়ার্ডের নির্বাচন।

নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলাল উদ্দীন সাংবাদিকদের বলেন, আমরা আদালতের লিখিত রায়ের একটি ফটোকপি সংগ্রহ করেছি। এতে ডিএনসিসি নির্বাচন ছয় মাস ও ডিএসসিসি নির্বাচন চার মাস স্থগিত করা হয়েছে বলে উল্লেখ রয়েছে।

এদিকে নির্বাচন সংশ্লিষ্টরা জানান, আদালতের স্থগিতাদের বিরুদ্ধে ইসি আপিল দায়ের না করলে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে ঢাকার দুই সিটি নির্বাচন এক প্রকার অনিশ্চিত।

মেয়র আনিসুল হকের মৃত্যুর পর ডিএনসিসির মেয়র পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, আগামী ২৬ ফেব্রুয়ারি ডিএনসিসির মেয়র পদসহ ঢাকার দুই সিটি করপোরেশনে নতুন যুক্ত হওয়া ১৮টি করে ৩৬টি সাধারণ ওয়ার্ড এবং ৬টি করে ১২টি সংরক্ষিত ওয়ার্ডের ভোট হওয়ার কথা ছিল।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com