মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

শিরোনামঃ
বাতাসের তীব্রতা ও পানি সংকট কাটিয়ে অবশেষে নিয়ন্ত্রণে কালশীর বস্তির আগুন ট্রাম্পের চাপেও ফিলিস্তিন ইস্যুতে অনড় সৌদি: ইসরায়েলকে স্বীকৃতির শর্ত স্বাধীন রাষ্ট্র গঠন লাব্বাইক ধ্বনিতে মুখরিত মক্কা-মিনা: হজের আনুষ্ঠানিকতা শুরু আজ, কাল আরাফাত মধ্যপ্রাচ্যে শান্তির আশা: বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, চাঙ্গা এশিয়ার শেয়ারবাজার গ্রীন সিটি, ক্লিন সিটি ও মাদকমুক্ত রাজশাহী গড়তে হবে প্রশাসক মাহফুজুর রহমান হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশুর মৃত্যু বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: তারেক রহমান আদিতমারীতে ৫০ বছর বয়সী নারীকে গণধর্ষণের পর হত্যার অভিযোগ

ঠাকুরগাঁওয়ে সড়ক দূর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃঃ
ঠাকুরগাঁওয়ে সড়ক দূর্ঘটনায় আরিফ হোসেন (২৮) নামের এক মটরসাইকেল আরোহী নিহত হয়েছে। ৭ ফেব্রুয়ারী বুধবার রাত ৮ টায় ঠাকুরগাঁও – রুহিয়া সড়কের ঢোলারহাট উত্তর বোয়ালিয়া নামক স্থানে অটোরিকসা ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে। নিহত আরিফ হোসেন পঞ্চগড়ের আটোয়ারি উপজেলার ফকিরগঞ্জ বাজারের ফল ব্যবসায়ী ও মির্জাপুর ইউনিয়নের তেলিপাড়া গ্রামের জনৈক হবিবর রহমানের ছেলে।
পুলিশ সুত্রে জানাযায় , আরিফ মোটর সাইকেল যোগে আটোয়ারি হতে ঠাকুরগাঁও যাওয়ার পথে ঢোলারহাট উত্তর বোয়ালিয়া নামক স্থানে পৌছালে একটি অটোরিক্সার সাথে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ অটোরিক্সাটি জব্দ করে থানায় নিয়ে গেলেও চালক পলাতক রয়েছে। নিহতের মোটর সাইকেলটি পুলিশের জিম্মায় রয়েছে। ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন রুহিয়া থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার রায়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com