বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

ঠাকুরগাঁওয়ে অটোচার্জার গাড়ির ধাক্কায় শিশু নিহত

জয় মহন্ত অলক, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃঃ
ঠাকুরগাঁও সদর উপজেলা সালন্দর ইউনিয়নের ইয়াকুব পুর এলাকায় অটোচার্জার গাড়ির ধাক্কায় বিথি (৭) নামের এক শিশু নিহত হয়েছে। ২৯ জানুয়ারী সোমবার দুপুর সাড়ে ১২টায় কালুক্ষেত্র বড়তলা বাজার এলাকায় রাস্তা পারাপার হওয়ার সময় অটোচার্জার গাড়িটি শিশুটিকে ধাক্কা দেয়। এসময় এলাকাবাসি অটোচার্জার গাড়িটি ভাংচুর করে ও রাস্তা অবরোধ করে রাখে। স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে নিলে কত্যর্বরত চিকিৎসক শারমিন আক্তার বাচ্চাটিকে মৃত ঘোষনা করে।
স্থানীয় সূত্রে জানাযায়, সদর উপজেলা ইয়াকুব পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শেণীর শিক্ষার্থী বিথি (৭) স্কুল ছুটি হওয়ার পরে বাসায় যাওয়ার সময় রাস্তা পারাপার হতে গেলে একটি অটোচার্জার শিশুটিকে জোরে ধাক্কা দেয়। বিথি (৭) ইয়াকুব পুর এলাকার নজরুল ইসলামের মেয়ে। বাজারের লোকজন বিথিকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কত্যর্বরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন। অপরদিকে কালুক্ষেত্র বাজার এলাকার লোকজন অটোচার্জার গাড়িটি চালককে আটকে রাখে। এসময় উত্তেজিত জনগণ রাস্তায় গাছের গুড়ি দিয়ে প্রায় দেড় ঘন্টা রাস্তা অবোরধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয় ও অটোচার্জার গাড়ির চালককে আটক করে থানায় নিয়ে আসে। ঠাকুরগাঁও সদর থানার অফিসার্স ইনচার্জ আব্দুল লতিফ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে আছে। রাস্তা থেকে অবরোধ তুলে নেওয়া হয়েছে। অটোচার্জার গাড়ির চালক সাত্তারকে (৫৫) আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তিতে তদন্ত সাপেক্ষে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com