মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
বাতাসের তীব্রতা ও পানি সংকট কাটিয়ে অবশেষে নিয়ন্ত্রণে কালশীর বস্তির আগুন ট্রাম্পের চাপেও ফিলিস্তিন ইস্যুতে অনড় সৌদি: ইসরায়েলকে স্বীকৃতির শর্ত স্বাধীন রাষ্ট্র গঠন লাব্বাইক ধ্বনিতে মুখরিত মক্কা-মিনা: হজের আনুষ্ঠানিকতা শুরু আজ, কাল আরাফাত মধ্যপ্রাচ্যে শান্তির আশা: বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, চাঙ্গা এশিয়ার শেয়ারবাজার গ্রীন সিটি, ক্লিন সিটি ও মাদকমুক্ত রাজশাহী গড়তে হবে প্রশাসক মাহফুজুর রহমান হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশুর মৃত্যু বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: তারেক রহমান আদিতমারীতে ৫০ বছর বয়সী নারীকে গণধর্ষণের পর হত্যার অভিযোগ

টেকনাফে পাহাড়ে কাজ করতে গিয়ে ছয় কৃষক অপহরণ

কক্সবাজার জেলা প্রতিনিধি:: কক্সবাজারের টেকনাফে পাহাড়ি এলাকা থেকে স্থানীয় ছয়জন কৃষককে অপহরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে হোয়াইক্যং ইউনিয়নের মিনাবাজার কোনাপাড়া এলাকা থেকে তাদের অপহরণ করে দুর্বৃত্তরা।

অপহৃতরা হলেন- মোহাম্মদ জমির (৩২), শফি আলম (১৩), মোহাম্মদ আলম প্রকাশ মাহাত আলম (১৮), জাহিদ হোসেন প্রকাশ মুন্না (৩০), মোজাহের (৬০) ও মোস্তাক (১২)। তারা হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষকরা পাহাড়ের পাদদেশে দিনমজুর হিসেবে কাজ করছিলেন। এসময় একদল পাহাড়ি অস্ত্রধারী সেখান থেকে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায়।

অপহৃত মোহাম্মদ আলমের বাবা এজাহার হোসেন বলেন, আমার ছেলে প্রতিদিনের মতো মাঠে কাজ করতে গিয়েছিল। হঠাৎ পাহাড়ি অস্ত্রধারীরা এসে সবাইকে জিম্মি করে ধরে নিয়ে গেছে। আমরা চরম উদ্বেগে আছি।

টেকনাফের হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক খোকন চন্দ্র রুদ্র রাতে মুঠোফোনে বলেন, হোয়াইক্যংয়ের মিনাবাজার কোনাপাড়া পাহাড়ি এলাকা থেকে ছয়জন কৃষক অপহরণের খবর পেয়েছি। অপহৃতদের উদ্ধারে অভিযান চলছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com