শনিবার, ০৬ Jun ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

শিরোনামঃ
আ.লীগের চুরি ও পাচারের কারণেই বিদ্যুৎ-জ্বালানি খাতে চাপ : তথ্যমন্ত্রী নেতৃত্বহীন তিন মাস: ফাইল জটে স্থবির দুদক, নিয়োগের খোঁজে সার্চ কমিটি যুদ্ধ ক্ষমতা হ্রাসের বিল পাসে ক্ষুব্ধ ট্রাম্প, মধ্যপ্রাচ্যের ১৪ দেশে মার্কিন ভ্রমণ সতর্কতা শাহজালালের কার্গো ভিলেজে আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় রক্ষা ৬০০ বছরের ঐতিহ্যে ছেদ: কুমিরশূন্য খানজাহান আলীর দিঘি, ক্ষুব্ধ ভক্ত ও এলাকাবাসী এনসিপির ছায়া বাজেট: আকার সাড়ে ৮ লাখ কোটি টাকা, ১২ খাতে ৭১ প্রস্তাব জামালপুরে সপ্তম শ্রেনীর শিক্ষার্থী ধর্ষন ঘটনায় থানায় মামলা ‎অপরাধমুক্ত সমাজ গঠনে লালমনিরহাটে সামাজিক অপরাধ পর্যবেক্ষণ কমিটির অবহিতকরণ সভা

টাইগারদের সংগ্রহ বাড়াচ্ছেন মাহমুদুল্লাহ

স্পোর্টস ডেস্ক:: ৪ উইকেটে ৩৭৪ রান নিয়ে প্রথম দিন শেষ করেছিলেন মাহমুদুল্লাহ ও মুমিনুল হক। ১৭৪ রানের নান্দনিক ইনিংস খেলা মুমিনুলের দিকে তাকিয়ে ছিল বাংলাদেশের ক্রিকেটভক্তরা। কিন্তু তিনি পেলেন না দ্বিশতকের দেখা। গতকালের ১৭৪ রানের সাথে আজ সকালে মাত্র ১ রান যোগ করে ১৭৫ রানেই হেরাথের বলে মেন্ডিসকে ক্যাচ দিয়ে ফিরে যান।

এরপর ক্রিজে আসেন মোসাদ্দেক হোসেন। তিনিও ভালো শুরুর ইঙ্গিত দিলেও ফিরে যান ৮ রানে। এ ক্ষেত্রেও বোলার ছিলেন সেই হেরাথ।

মিরাজকে নিয়ে ২৭ রানের জুটি গড়েন মাহমুদুল্লাহ রিয়াদ। কিন্তু হঠাৎ ভুল সিদ্ধান্তের ফলে রান আউটের শিকার হন মেহেদী হাসান মিরাজ। ব্যক্তিগত ১৯ বলে ২০ রানে ফিরে যান মিরাজ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ৪২৫ রান। মাহমুদুল্লাহ ২৭ ও সানজামুল ৪ রানে ক্রিজে আছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com