রবিবার, ৩১ মে ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা: একই পরিবারের ৪ বাংলাদেশি সহ বহু হতাহত জামালপুরে কোরবানী মাংস খাওয়ার সময় গলায় আটকে কিশোরের মৃত্যু মারা গেলেন সাতবারের এমপি দবিরুল ইসলাম সততা ও সচেতনতায় দেশ এগিয়ে যাবে: কুমিল্লায় ঈদের জামাত শেষে কৃষিমন্ত্রী গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা: ঈদেই ঝরল ৫ প্রাণ, আহত ২৫ ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান

ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৭৯, ককটেল উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি॥ ঝিনাইদহে পুলিশের নাশকতা বিরোধী বিশেষ অভিযানে বিএনপি-জামায়াত নেতাকর্মীসহ ৭৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার দিনগত রাত থেকে বুধবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ঝিনাইদহ পুলিশ সুপার মিজানুর রহমান জানান, জেলার বিভিন্ন স্থানে নাশকতা বিরোধী অভিযান চালানো হয়। এসময় সদর থেকে ১২ টি ককটেলসহ জামায়াত-বিএনপির ১০ জন, শৈলকুপা থেকে ১১ জন বিএনপি, হরিণাকুন্ডু থেকে ৮ বিএনপি-জামায়াত, কালীগঞ্জ থেকে ২ বিএনপি, এক জামায়াত, কোটচাঁদপুর থেকে ১০ টি ককটেলসহ ৭ জামায়াত ও মহেশপুর থেকে ৭ জামায়াত-বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে আরও ৩৩ জনকে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com