বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

ঝিনাইদহে জামায়াত-বিএনপির ৭০ নেতাকর্মীর নামে মামলা

ঝিনাইদহ প্রতিনিধিঃঃ ঝিনাইদহের কালীগঞ্জে জামায়াত-বিএনপির ৭০ নেতাকর্মীকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। ২ ফেব্রুয়ারী শুক্রবার দিনগত রাতে পুলিশের উপর ককটেল বোমার বিস্ফোরণ এবং সরকারি কর্তব্যকাজে বাধাদান ও আঘাত করার অপরাধে থানার এসআই শেখ সুজাত আলী বাদি হয়ে এ মামলা দায়ের করেন। পুলিশ ঘটনাস্থল থেকে জালের কাঠি, জর্দার কোটাসহ বোমার আলমত উদ্ধার করেছে। তবে এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে কোন আসামিকে গ্রেফতার করতে পারেনি।
মামলার এজাহার সূত্রে জানাগেছে, কালীগঞ্জ উপজেলার বেজপাড়া গ্রামস্থ প্রথম আলো মোড় নামক স্থানে ২০ দলীয় জোট নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানীর প্রতিবাদে বিএনপি-জামায়াতসহ ২০ দলীয় নেতাকর্মীরা মিছিল ও নাশকতা করার লক্ষ্যে সমাবেত হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছালে অজ্ঞাতনামা আসামিরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ ও তাদের উপর ২টি ককটেল বোমার বিস্ফোরণ ঘটায়।
এ ঘটনায় এসআই শেখ সুজাত আলী বাদি হয়ে ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৭০ জনকে আসামি করে ১৪৩/৩৩২/৩৫৩ তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানাবলী আইন (সংশোধনী/০২) এর ৩-এ/৬ ধারায় মামলা করেন। যার মামলা নং-০১। তারিখ-০২/০২/২০১৮ ইং।

মামলার তদন্তকারী কর্মকর্তা কালীগঞ্জ থানার এসআই অমিত দাস জানান, পুলিশর উপর হামলা ও ককটেল বোমা নিপেক্ষের ঘটনায় মামলা হয়েছে। পলাতক আসামিরা জামায়াত-বিএনপির নেতাকর্মী। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com