শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

ঝিনাইদহের সাবেক এমপি সালাউদ্দিন মিয়াজী গ্রেপ্তার

ঝিনাইদহের সাবেক এমপি সালাউদ্দিন মিয়াজী গ্রেপ্তার

যশোর প্রতিনিধি:: ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সালাউদ্দিন মিয়াজী গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে কড়া পাহারায় তাকে যশোর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

এর আগে বিকাল থেকে টানা সাত ঘণ্টা নিজ মালিকানাধীন পার্কে সালাহউদ্দীন মিয়াজীকে অবরুদ্ধ করে রাখে স্থানীয় ছাত্র-জনতা। পরে যশোর ডিবি পুলিশের একটি দল গিয়ে তাকে গ্রেপ্তার করে।

যশোরের বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন সাবেক এমপি সালাহউদ্দীন মিয়াজী তার মালিকানাধীন যশোর সদর উপজেলার রুদ্রপুরে শ্যামল ছায়া পার্কে অবস্থান করছেন। এরপর নাগরিক পরিষদের নেতা আমানুল্লাহসহ কয়েকজন ওই পার্কে যান।

এ সময় সালাহউদ্দীনের শ্যালকসহ কয়েকজন মিলে ছাত্রদের আটকে রাখে। খবর পেয়ে বৈষম্যবিরোধী ছাত্র নেতারা আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে বিকাল চারটায় ওই পার্কে যান। তখন সালাউদ্দিন মিয়াজী পালানোর চেষ্টা করলে তাকে আটক করে ফের ওই পার্কে নিয়ে যান আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ সময় ছাত্ররা তাকে গ্রেপ্তার করে থানায় নেওয়ার দাবি জানান। প্রথমে তাকে আটক দেখাতে গড়িমসি করলেও পরে প্রশাসন তাকে গ্রেপ্তার করে থানায় নিতে রাজি হয়। অবশেষ সাত ঘণ্টা অবরুদ্ধ থাকার পর আইনশৃঙ্খলা বাহিনী সালাহউদ্দীনকে গ্রেপ্তার দেখিয়ে ডিবি কার্যালয়ে নিয়ে যায়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক রাশেদ খান এবং জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি নুরুজ্জামান বলেন, যশোরে বিএনপির বড় সমাবেশের সুযোগে সালাহউদ্দিন মিয়াজী সেফ এক্সিটের চেষ্টা করছিলেন। তিনি একজন সাবেক সেনা কর্মকর্তা হওয়ায় গ্রেপ্তারের বিষয়টি নিয়ে জটিলতা দেখা দেয়। ছাত্র-জনতার বিক্ষোভের একপর্যায়ে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, রাত ১১টার পর থেকে কয়েকবার সালাহউদ্দীন মিয়াজীকে পার্ক থেকে বের করার চেষ্টা হলেও জনরোষের ভয়ে কালক্ষেপণ করে আইনশৃঙ্খলা বাহিনী। সবশেষ রাত পৌনে ১২টার দিকে তাকে কড়া পাহারায় যশোর ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়।

যশোরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার নুর ই আলম সিদ্দিকী বলেন, ছাত্র-জনতার কাছ থেকে খবর পাওয়ার পর যৌথবাহিনী ঘটনাস্থলে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর সাবেক সংসদ সদস্য সালাউদ্দীনকে আটক দেখিয়ে ডিবি কার্যালয়ে আনা হয়। তবে তাকে ঝিনাইদহের মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে। তাকে ঝিনাইদহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গ্রেপ্তার সালাহউদ্দিন মিয়াজী ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সবশেষ নির্বাচনে ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার বাড়ি যশোর শহরের রেলগেটে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com