শনিবার, ৩০ মে ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

শিরোনামঃ
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা: একই পরিবারের ৪ বাংলাদেশি সহ বহু হতাহত জামালপুরে কোরবানী মাংস খাওয়ার সময় গলায় আটকে কিশোরের মৃত্যু মারা গেলেন সাতবারের এমপি দবিরুল ইসলাম সততা ও সচেতনতায় দেশ এগিয়ে যাবে: কুমিল্লায় ঈদের জামাত শেষে কৃষিমন্ত্রী গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা: ঈদেই ঝরল ৫ প্রাণ, আহত ২৫ ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান

জনপ্রশাসন সচিব মোখলেসকে সরিয়ে দেওয়া হলো

সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান। ফাইল ফটো।

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে তাকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়েছে।

রবিবার (২১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্ব কার্যকর হবে।

পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর গত ২৮ আগস্ট মো. মোখলেস উর রহমানকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব করা হয়েছিল। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ৮২ ব্যাচের কর্মকর্তা।

প্রশাসনে ‘নজিরবিহীন বিশৃঙ্খলা’ সৃষ্টি হয় মোখলেস উর রহমান দায়িত্বে থাকাকালে। পদায়ন ও পদোন্নতিতে বঞ্চনার অভিযোগ, সচিব ও সংস্থাপ্রধান নিয়োগ নিয়ে সমালোচনা, এমনকি জেলা প্রশাসক নিয়োগে আর্থিক লেনদেনের অভিযোগও ওঠে তার বিরুদ্ধে। এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com