মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
বাতাসের তীব্রতা ও পানি সংকট কাটিয়ে অবশেষে নিয়ন্ত্রণে কালশীর বস্তির আগুন ট্রাম্পের চাপেও ফিলিস্তিন ইস্যুতে অনড় সৌদি: ইসরায়েলকে স্বীকৃতির শর্ত স্বাধীন রাষ্ট্র গঠন লাব্বাইক ধ্বনিতে মুখরিত মক্কা-মিনা: হজের আনুষ্ঠানিকতা শুরু আজ, কাল আরাফাত মধ্যপ্রাচ্যে শান্তির আশা: বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, চাঙ্গা এশিয়ার শেয়ারবাজার গ্রীন সিটি, ক্লিন সিটি ও মাদকমুক্ত রাজশাহী গড়তে হবে প্রশাসক মাহফুজুর রহমান হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশুর মৃত্যু বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: তারেক রহমান আদিতমারীতে ৫০ বছর বয়সী নারীকে গণধর্ষণের পর হত্যার অভিযোগ

গাজীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ খাদে পড়ে তিনজন নিহত

গাজীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ খাদে পড়ে তিনজন নিহত

গাজীপুর প্রতিনিধি, একুশের কণ্ঠ:: গাজীপুরের কালীগঞ্জে শসাবোঝাই একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন।

বুধবার (৫ ফেব্রুয়ারী) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার নোয়াপাড়া মৈশাইর এলাকায় জয়দেবপুর-ইটাখোলা সড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সুশান্ত চন্দ্র সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নরসিংদী থেকে শসাবোঝাই করে পিকআপটি জয়দেবপুরের দিকে যাচ্ছিল। পথে কালীগঞ্জের নোয়াপাড়া মৈশাইর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান।

এসআই জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। তবে পিকআপের মালিক জানিয়েছেন, নিহতদের মধ্যে একজনের বাড়ি খুলনা, একজনের বাড়ি মাগুরায়। বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com