শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

গণতান্ত্রিক শাসনব্যবস্থাই সংসদের ভিত্তি মজবুত করতে পারে: প্রণব মুখার্জি

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বলেছেন, বাংলাদেশ সংসদীয় গণতন্ত্র গ্রহণ করেছে। আর গণতান্ত্রিক শাসনব্যবস্থাই সংসদের ভিত্তি মজবুত করতে পারে। তিনি বলেন, মানুষ অবাধে ভোট দিয়ে সরকার নির্বাচন করবে, নিজের পছন্দ মতো নেতৃত্ব বেছে নেবে- সেই অধিকার আজকের পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ডিলিট ডিগ্রি সম্মাননা গ্রহণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এর আগে দুপুর ১২টা ৫৫ মিনিটে তিনি বিশ্ববিদ্যালয়ের হাজির হন।

প্রণব মুখার্জি বলেন, দীর্ঘদিন অসহ্য নির্যাতন যন্ত্রণা সহ্য করে বাংলাদেশের মানুষ স্বাধীনতার জয় অর্জন করেছে।

তিনি আরো বলেন, বাংলাদেশ স্বাধীনতা লাভ করার অল্প সময়ের ব্যবধানে আমরা জাতির জনক বঙ্গবন্ধুকে হারিয়েছিলাম। একইভাবে জীবন দিতে হয়েছিল মহাত্যাগান্ধীকেও।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com