রবিবার, ৩১ মে ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা: একই পরিবারের ৪ বাংলাদেশি সহ বহু হতাহত জামালপুরে কোরবানী মাংস খাওয়ার সময় গলায় আটকে কিশোরের মৃত্যু মারা গেলেন সাতবারের এমপি দবিরুল ইসলাম সততা ও সচেতনতায় দেশ এগিয়ে যাবে: কুমিল্লায় ঈদের জামাত শেষে কৃষিমন্ত্রী গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা: ঈদেই ঝরল ৫ প্রাণ, আহত ২৫ ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান

খাগড়াছড়িতে স্বামী হত্যায় স্ত্রীসহ ৫ জনের ফাঁসি

খাগড়াছড়ি প্রতিনিধি::

খাগড়াছড়ির গুইমারায় স্ত্রীর পরিকল্পনায় স্বামীকে হত্যার ঘটনায় স্ত্রী রাবেয়া বেগমসহ ৫ জনকে মৃত্যুদণ্ড প্রদান করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে খাগড়াছড়ির জেলা ও দায়রা জজ রেজা মো. আলমগীর হাসানের আদালত এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন- সাইফুল ইসলাম, মো. ফিরোজ, আবুল কালাম ও আবুল আসাদ ওরফে মিঠু। দণ্ডপ্রাপ্তদের মধ্যে আবুল আসাদ ওরফে মিঠু ছাড়া সবাই কারাগারে রয়েছে।

খাগড়াছড়ির পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বিধান কানুনগো জানান, ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি জেলার গুইমারা উপজেলার রবীন্দ্র কার্বারী পাড়ার জঙ্গল থেকে প্রবাসী মমিনুল হকের লাশ উদ্ধার করে পুলিশ। স্ত্রী রাবেয়া বেগম পরকীয়ার জেরে পূর্বপরিকল্পিত ভাবে ভাড়াটিয়া খুনি দিয়ে স্বামী মমিনুলকে হত্যা করে। একই বছরের ৯ সেপ্টেম্বর পুলিশ তদন্ত করে চার্জশিট দেয়। রাষ্ট্রপক্ষের ১২ জন সাক্ষী এ মামলায় সাক্ষ্য দেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com