শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

কেরানীগঞ্জে বিদেশি পিস্তল ও তাজা গুলিসহ গ্রেপ্তার ১

কেরানীগঞ্জ প্রতিনিধি:: ঢাকার কেরানীগঞ্জে একটি বিদেশি পিস্তল ও তাজা গুলিসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০।

আজ সোমবার (১২ জানুয়ারী) দুপুরে র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেপ্তার তুহিন হোসেন (৩২) খুলনা জেলার খালিশপুর থানার হাউজিং নতুন কলোনি এলাকার বাসিন্দা বাছের মোল্লার ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, দক্ষিণ কেরানীগঞ্জের কালীগঞ্জ খেজুরবাগ কবরস্থান এলাকায় এক অস্ত্র ব্যবসায়ী অবৈধ অস্ত্র বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। একপর্যায়ে র‌্যাব ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। এসময় তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি, একটি ম্যাগজিন ও দুটি মুঠোফোন উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রেপ্তার তুহিনের বিরুদ্ধে অস্ত্র আইনের অধীনে মামলা দায়েরের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com