বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

কালীগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী আহসান গ্রেফতার

কালীগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী আহসান গ্রেফতার

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটের কালীগঞ্জে সেনাবাহিনীর যৌথ অভিযানে শীর্ষ সন্ত্রাসী আহসান শহীদ সরোওয়ার্দী (৩৪) ও তার সহযোগী গোলাম রব্বনী (৩১)কে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারী) সন্ধ্যায় শীর্ষ সন্ত্রাসী আহসানকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক।

জানা যায়, গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে লালমনিরহাট সেনা ক্যাম্প কমান্ডার শীর্ষ সন্ত্রাসী আহসানকে গ্রেফতারে ক্যাপ্টেন রওনক শাহারিয়ার এর নেতৃত্বে একটি অভিযান পরিচালনা হয়। অভিযানে কালীগঞ্জ উপজেলার ভোটমারী বাজার বজলার রহমান শিশু নিকেতন মোড় সংলগ্ন সরোওয়ার্দীর অফিস থেকে দেশীয় অস্ত্রসহ তাদের আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় দি আর্মস্ এ্যাক্ট ধারায় একটি মামলা দায়ের করেছেন থানার সাব ইন্সপেক্টর ছানারুল হক।

মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার কালীগঞ্জ থানাধীন ভোটমারী এলাকায় বজলার রহমান শিশু নিকেতন মোড় সংলগ্ন আহসান শহীদ সরোওয়ার্দী-এর অফিস রুমে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করিতেছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে যৌথবাহিনীর অভিযান পরিচালিত হয়। এ সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে আহসান শহীদ সরোওয়ার্দী তার অফিস রুম হতে পালানোর চেষ্টা করলে যৌথ বাহিনীর সদস্যরা তাদের ধাওয়া করে আটক করেন।

আটকের পর আহসান শহীদ সরোওয়ার্দীর প্যান্টের পকেট হতে পলিথিনে মোড়ানো ৪ পিস ইয়াবা ট্যাবলেট, রব্বানীর কাছ থেকে ২ পিচ ইয়াবা উদ্ধার করে। পরে তাদের দেয়া তথ্যমতে তাদের শয়ন কক্ষের খাটের নিচ হতে প্লাষ্টিকের সাদা বস্তা হতে দেশীয় অস্ত্র বাটযুক্ত চাকু, স্টীলের চাপাতি, চাইনিজ কুড়াল, পুরাতন হাসুয়া, পুরাতন ছোরা, বাটযুক্ত ধারালো ছোরাসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে যৌথবাহিনী।

এ ব্যাপারে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক জানান, শীর্ষ সন্ত্রাসী আহসান শহীদ সরোওয়ার্দী ও তার সহযোগী রব্বনীকে যৌথবাহিনী আটক করে থানায় সপর্দ করে। পরে আটককৃতদের বিরুদ্ধে সাব ইন্সপেক্টর ছানারুল হক বাদি হয়ে দি আর্মস্ এ্যাক্ট ধারায় একটি মামলা দায়ের করেন। তাদের আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com