শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

কালিয়াকৈরে দুই প্রতারক সদস্য গ্রেফতার

কালিয়াকৈরে দুই প্রতারক সদস্য গ্রেফতার

আলহাজ হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক বাজার এলাকায় একটি আবাসিক ভবন ভাড়া দিয়ে দীর্ঘদিন যাবত বীমা কোম্পানির আড়ালে ভুয়া চাকরি প্রদানকারী প্রতিষ্ঠান গড়ে তুলে চাকরি প্রত্যাশীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়ে প্রতারণা করে আসছিল একটি সংঘবদ্ধ চক্র।

পরে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে দুই প্রতারক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার রাউতকোনা এলাকার আবু তাহেরের ছেলে জুয়েল মিয়া((৩১), একই উপজেলার বাগেরহাট এলাকার মাহবুব হক খানের ছেলে তছলিম আহমেদ খান তুষার(৩০)

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলা মৌচাক বাজারে আবাসিক ভবন ভাড়া নিয়ে দীর্ঘদিন যাবত বীমা কোম্পানির আড়ালে ভুয়া চাকরি প্রদানকারী প্রতিষ্ঠান চাকরি প্রত্যাশী কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়ে প্রতারণা করে আসছিল। বিষয়টি নজরে আসলে মঙ্গলবার রাতে পুলিশ অভিযান চালিয়ে ওই চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ জানান, ওই চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে আসামিদের গাজীপুর জেলার প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com