বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে আ.লীগ নেতা গ্রেপ্তার

উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে আ.লীগ নেতা গ্রেপ্তার

মো: জাহিদ, কুড়িগ্রাম প্রতিনিধি:: ‎কুড়িগ্রামের উলিপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে আওয়ামীলীগ নেতা রমেন্দ্রনাথ সরকার রামু (৫৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

‎গ্রেপ্তারকৃত রমেন্দ্রনাথ সরকার রামু পৌরসভার কাচারিপাড়া গ্রামের মুকুল রঞ্জন সরকারের ছেলে। রামু পৌরসভার ৬নং ওয়ার্ডের ফ্যাসিস্ট আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও পৌর আওয়ামী লীগের আহবায়ক কমিটির সাবেক সদস্য ছিলেন।

‎পুলিশ জানায়, শনিবার (১৯ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৌরশহরের কাচারিপাড়া থেকে রমেন্দ্রনাথ সরকার রামুকে গ্রেপ্তার করা হয়। তিনি ফ্যাসিস্ট আওয়ামী লীগের লিফলেট বিতরণ, বিশৃঙ্খলা ও নাশকতার পরিকল্পনা করে আসছিলো। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

‎এ বিষয়ে রোববার (২০ জুলাই) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত আওয়ামীলীগ নেতাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com