শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

উচ্চ ক্যালরিযুক্ত মাংস এবং পানীয় ক্যান্সারের ঝুঁকি বাড়ায়

লাইফস্টাইল ডেস্ক:: গবেষকদের মতে, উচ্চ ক্যালরিযুক্ত খাবার এবং পানীয় ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। বিশেষ করে উচ্চ ক্যালরিযুক্ত মাংস, মিহি শস্যদানা এবং উচ্চ ক্যালরির পানীয় পান করলে যে কেউ ক্যান্সারের ঝুঁকিতে পড়তে পারেন।

গবেষকরা বলছেন, যাদের ওজন তুলনামুলকভাবে বেশি এবং যারা অনেক রোগা-উভয়ই ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছেন।

গবেষণায় দেখা গেছে, উচ্চ ক্যালোরিযুক্ত পানীয় এবং অতিরিক্ত মাংস প্রতিদিনের খাদ্য তালিকায় থাকলে কলোরেক্টাল ক্যান্সারের ঝুঁকি বেড়ে যেতে পারে।

যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ‘হার্ভার্ড টিএইচ চেন অব পাবলিত হেলথে’র গবেষকরা টানা ২৬ বছর ১ লাখ ২১ হাজার ৫০ জন নারী এবং পুরুষের মধ্যে একটি জরিপ চালান।তাদের খাদ্যাভ্যাস নিয়ে ১৮ ধরনের প্রশ্ন করা হয়। দীর্ঘদিন গবেষণার পরে গবেষকরা এই সিদ্ধান্তে পৌঁছান, যে সব নারী-পুরুষ তাদের প্রত্যেকদিনের খাদ্যতালিকায় মাংস এবং উচ্চ ক্যালোরিযুক্ত পানীয় রেখেছিলেন, তাদের মধ্যে কলোরেক্টাল ক্যান্সারের ঝুঁকি বাকিদের তুলনায় অনেকটা বেড়ে গিয়েছে।

সূত্র : হিন্দুস্তান টাইমস, জি নিউজ

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com