শনিবার, ০৬ Jun ২০২৬, ০২:২০ অপরাহ্ন

শিরোনামঃ
আ.লীগের চুরি ও পাচারের কারণেই বিদ্যুৎ-জ্বালানি খাতে চাপ : তথ্যমন্ত্রী নেতৃত্বহীন তিন মাস: ফাইল জটে স্থবির দুদক, নিয়োগের খোঁজে সার্চ কমিটি যুদ্ধ ক্ষমতা হ্রাসের বিল পাসে ক্ষুব্ধ ট্রাম্প, মধ্যপ্রাচ্যের ১৪ দেশে মার্কিন ভ্রমণ সতর্কতা শাহজালালের কার্গো ভিলেজে আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় রক্ষা ৬০০ বছরের ঐতিহ্যে ছেদ: কুমিরশূন্য খানজাহান আলীর দিঘি, ক্ষুব্ধ ভক্ত ও এলাকাবাসী এনসিপির ছায়া বাজেট: আকার সাড়ে ৮ লাখ কোটি টাকা, ১২ খাতে ৭১ প্রস্তাব জামালপুরে সপ্তম শ্রেনীর শিক্ষার্থী ধর্ষন ঘটনায় থানায় মামলা ‎অপরাধমুক্ত সমাজ গঠনে লালমনিরহাটে সামাজিক অপরাধ পর্যবেক্ষণ কমিটির অবহিতকরণ সভা

ইজতেমা ময়দানে সংবাদ সম্মেলনের ঘোষণা

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: তাবলীগের চলমান পরিস্থিতি নিয়ে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে সংবাদ সম্মেলনের ঘোষণা এসেছে।

আজ শনিবার বিশ্ব ইজতেমার মুরব্বি প্রকৌশলী মো. মাহফুজ এ কথা জানান। মাওলানা সাদ কান্ধলভির প্রস্থানসহ বিভিন্ন বিষয় এই সংবাদ সম্মেলনে উঠে আসবে বলে জানা গেছে। মুফতি নজরুল ইসলাম এই সংবাদ সম্মেলন করবেন বলে জানা গেছে।

তাবলিগ জামাতের নেতৃত্ব নিয়ে দিল্লির মারকাজ এবং দেওবন্দ মাদ্রাসার মধ্যে সম্প্রতি দ্বন্দ্ব দেখা দেয়, যার প্রভাবেই বাংলাদেশ তাবলিগ জামাতের মধ্যেও তৈরি হয় বিভক্তি। আর এই বিভক্তিতে এবারের বিশ্ব ইজতেমায় মাওলানা সাদের বিরোধীরা তার ঢাকা আগমনের সময় বিমানবন্দরের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। ইজতেমায় যোগ না দিয়ে পরে নিজ দেশ ভারতে ফেরত যান সাদ কান্ধলভি।

মুরব্বি প্রকৌশলী মো. মাহফুজ বলেন, আজ দুপুরে বিদেশি মেহমানদের তাঁবুতে মাওলানা সাদ ও তাবলীগের চলমান পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। মুফতি নজরুল ইসলাম এই সংবাদ সম্মেলন করবেন। ইজতেমা ময়দানের তিন নম্বর ফটকের পাশে হাজি সেলিম মিয়ার কামরায় সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com