শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

আজ ঢাকায় আসছেন সুইস প্রেসিডেন্ট

ই-কণ্ঠ ডেস্ক রিপোর্ট:: প্রথমবারের মতো রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসছেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালেই বারসেট।

আজ রোববার দুপুর দেড়টায় তার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা রয়েছে। রাষ্ট্রপতি আবদুল হামিদ বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন। সুইজারল্যান্ডের প্রেসিডেন্টের আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।

সুইস প্রেসিডেন্টের চার দিনের গুরুত্বপূর্ণ এ সফরে দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যুর পাশাপাশি প্রাধান্য পাবে রোহিঙ্গা সংকটের বিষয়টি। সফরকালে সুইস প্রেসিডেন্ট কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন বলে জানিয়েছে ঢাকার সুইস দূতাবাস। এ সফরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করবেন অ্যালেই বারসেট। এসব বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এছাড়া অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতার বিষয়েও আলোচনা করবেন তিনি। এছাড়া সুশীল সমাজ ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করবেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট। পরিদর্শন করবেন ঢাকা আর্ট সামিট।

সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৪৫ বছরপূর্তি হয়েছে ২০১৭ সালে। ১৯৭২ সালের ১৩ মার্চ দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছিল। সেদিনই সুইজারল্যান্ড বাংলাদেশকে স্বীকৃতি দেয়। ২০১০ সালের তুলনায় বর্তমানে দুই দেশের মধ্যে বাণিজ্যিক লেনদেন বেড়ে দ্বিগুণ হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com