শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

আগুন পোহাতে গিয়ে দিনমজুর অগ্নিদগ্ধ

মেহেরপুর প্রতিনিধি : আগুন পোহাতে গিয়ে মেহেরপুরের গাংনীতে শাহাদুল ইসলাম(৫০) নামের এক দিনমজুর অগ্নিদগ্ধ হয়েছেন। বুধবার (১৭ জানুয়ারি) দিবাগতরাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

দিনমজুরের নাম শাহাদুল ইসলাম, সে উপজেলার কল্যানপুর গ্রামের মৃত তৈমদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, শরীরে তাপ নেওয়ার জন্য আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করে শাহাদুল। এসময়ে তার শরীরে থাকা পোশাকে অসাধানবশত আগুন লেগে যায় । স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসে।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সুমাইয়া শারমিন জানান, শাহাদুল ইসলামের শরীরের ৫০ শতাংশ পুড়ে গেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোনও বার্ন ইউনিট না থাকায় উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেলে রেফার্ড করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com