মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
বাতাসের তীব্রতা ও পানি সংকট কাটিয়ে অবশেষে নিয়ন্ত্রণে কালশীর বস্তির আগুন ট্রাম্পের চাপেও ফিলিস্তিন ইস্যুতে অনড় সৌদি: ইসরায়েলকে স্বীকৃতির শর্ত স্বাধীন রাষ্ট্র গঠন লাব্বাইক ধ্বনিতে মুখরিত মক্কা-মিনা: হজের আনুষ্ঠানিকতা শুরু আজ, কাল আরাফাত মধ্যপ্রাচ্যে শান্তির আশা: বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, চাঙ্গা এশিয়ার শেয়ারবাজার গ্রীন সিটি, ক্লিন সিটি ও মাদকমুক্ত রাজশাহী গড়তে হবে প্রশাসক মাহফুজুর রহমান হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশুর মৃত্যু বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: তারেক রহমান আদিতমারীতে ৫০ বছর বয়সী নারীকে গণধর্ষণের পর হত্যার অভিযোগ

আইসিসি বর্ষসেরা ক্রিকেটার ও অধিনায়ক কোহলি

স্পোর্টস ডেস্ক:: ২০১৭ সালের আইসিসি বর্ষসেরা ক্রিকটার নির্বাচিত হয়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। অর্থাৎ, এবার স্যার গারফিল্ড সোবার্স ট্রফি জিতে নিয়েছেন তিনি। তাছাড়া আইসিসি ওডিআই ক্রিকেটার অব দ্য ইয়ারও নির্বাচিত হয়েছেন কোহলি।

এখানেই শেষ নয়। গত এক বছরের পারফরম্যান্স হিসাব করে টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে আইসিসি যে সেরা একাদশ ঘোষণা করেছে তাতে দুই ফরম্যাটেই অধিনায়ক করা বিরাট কোহলিকে।

বৃহস্পতিবার এসব তালিকা প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

এবার আইসিসি টেস্ট ক্রিকেটার অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন অজি অধিনায়ক স্টিভেন স্মিথ। আর ওডিআই ক্রিকেটার অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। আইসিসি ইমার্জিং ক্রিকেটার অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন পাকিস্তানি পেসার হাসান আলী। টি-টোয়েন্টি পারফরম্যান্স অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহাল। আর আইসিসি অ্যাসোসিয়েট ক্রিকেটার অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন আফগানিস্তানের লেগস্পিনার রশীদ খান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com