শনিবার, ৩০ মে ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

শিরোনামঃ
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা: একই পরিবারের ৪ বাংলাদেশি সহ বহু হতাহত জামালপুরে কোরবানী মাংস খাওয়ার সময় গলায় আটকে কিশোরের মৃত্যু মারা গেলেন সাতবারের এমপি দবিরুল ইসলাম সততা ও সচেতনতায় দেশ এগিয়ে যাবে: কুমিল্লায় ঈদের জামাত শেষে কৃষিমন্ত্রী গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা: ঈদেই ঝরল ৫ প্রাণ, আহত ২৫ ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান

অনলাইনে আইফোন অর্ডার করে পেলেন সাবান!

আন্তর্জাতিক ডেস্ক:: অনলাইনে অর্ডার দিয়ে আইফোনের বদলে সাবান পেয়েছেন ভারতের এক ব্যক্তি। এ ঘটনায় ওই অনলাইন দোকানের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী। ভারতের দক্ষিণ মুম্বাই শহরের পার্শ্ববর্তী বাইকুলাতে এই ঘটনাটি ঘটেছে।

ভারতীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া জানায়, ৫০ হাজার টাকা দিয়ে অনলাইনে আইফোন অর্ডার করেছিলেন তাব্রেজ মাহবুব নাগ্রালি (২৬)। তবে আইফোনের প্যাকেটি খুলে স্তম্ভিত হয়ে যান তিনি। কেননা আইফোনের মোড়কে কোনো আইফোন ছিল না।

ভারতের মোবাইল কেনাবেচার সবচেয়ে বড় অনলাইন দোকান ফ্লিপকার্টে আইফোনের অর্ডার করেছিলেন সফটওয়্যার প্রকৌশলী নাগ্রালি। এ ঘটনায় বাইকুলা থানায় কোম্পানির বিরুদ্ধে একটি প্রতারণার মামলাও করেছেন তিনি।

মাহবুব নাগ্রালি জানান, জানুয়ারির ২২ তারিখে মুম্বাইয়ের পার্শ্ববর্তী তার পানভেলের বাড়িতে প্যাকেটটি পাঠানো হয়। কিন্তু ভেতরে মোবাইল নয়, ছিল একটি সাবান।

বাইকুলা থানার সিনিয়র এসআই আভিনাশ সিংহে বলেন, ‘নাগ্রালি গতকাল অভিযোগ নিয়ে আমাদের কাছে আসেন এবং ফ্লিপকার্টের বিরুদ্ধে একটি প্রতারণার মামলা করেন।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com